কালশীর বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

কালশীর বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

ফন্ট সাইজ:

রাজধানীর মিরপুরে কালশীতে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৫ টি ইউনিটের চেষ্টায় রাত সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কলশী বস্তিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী এলাকার বস্তিতে আগুন  লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। পরে একে একে আরও বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

সর্বশেষ ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পানি স্বল্পতার কারণে আগুণ নিয়ন্ত্রণে বেগ পেতে হয়।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন