‘বড় সংঘাতের’ হুঁশিয়ারি ট্রাম্পের

‘বড় সংঘাতের’ হুঁশিয়ারি ট্রাম্পের

ফন্ট সাইজ:

চুক্তি নিয়ে ইরানকে ফের কড়া হুঁশিয়ার বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সোমবার (২৫ মে) ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা ‘ভালোভাবেই এগোচ্ছে’। তবে কোনো চুক্তি না হলে পরিস্থিতি আগের চেয়ে অনেক বড় ও শক্তিশালী সংঘাতে রূপ নিতে পারে।

সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আলোচনার ফল হতে পারে সবার জন্য একটি বড় চুক্তি অথবা আবারও সংঘাতের দিকে ফিরে যাওয়া।

এদিন ট্রাম্প সৌদি আরব, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডান এবং বাহরাইনের নেতাদের আব্রাহাম চুক্তি সম্প্রসারণে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।
ট্রাম্পের ভাষ্য, এসব দেশের কয়েকজন নেতা জানিয়েছেন যে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের চুক্তি হলে তারা ইরানকেও আব্রাহাম চুক্তি'তে যুক্ত করতে নিজেদের সম্মানিত মনে করবে।
ট্রাম্প এই সম্ভাবনাকে মধ্যপ্রাচ্যের জন্য একটি সম্ভাব্য ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে উল্লেখ করেন।

মোঃ শাহাবুদ্দিন

১ মাস আগে

দোলন ট্রাম্পের হুমকি দুমকিকে মনে হয় ইরান বই পাবে না আরো মনে হচ্ছে এই যুগের দাজ্জাল

মন্তব্য করুন