স্পেনের বিশ্বকাপ দলে বার্সেলোনার রেকর্ড তারকা, নেই রিয়ালের কেউ

স্পেনের বিশ্বকাপ দলে বার্সেলোনার রেকর্ড তারকা, নেই রিয়ালের কেউ

ফন্ট সাইজ:

এক ঐতিহাসিক ও নজিরবিহীন দল ঘোষণা করে ফুটবলবিশ্বে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে স্পেন। ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে কাতালান পরাশক্তি বার্সেলোনা থেকে সুযোগ পেয়েছেন লামিন ইয়ামালসহ রেকর্ড আটজন তারকা। তবে তাদের লা লিগার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ভক্তদের যেন হৃদয় ভেঙে যাওয়ার যোগাড়। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম স্পেনের চূড়ান্ত দলে অল হোয়াইটদের কোনো ফুটবলার জায়গা করতে পারেননি।

লুইস দে লা ফুয়েন্তের এই স্কোয়াডে বার্সার একচ্ছত্র আধিপত্য স্পষ্ট। ইয়ামাল ছাড়াও দলে আছেন হোয়ান গার্সিয়া, এরিক গার্সিয়া, পাউ কুবারসি, গাভি, পেদ্রি, দানি ওলমো এবং ফেরান তোরেস। অন্যদিকে, ডিন হাউসেন অথবা অভিজ্ঞ দানি কারভাহালের মতো রিয়াল তারকাদের ভাগ্যে জুটেছে চরম উপেক্ষা। চোটের কারণে বাদ গেছেন বার্সার ফেরমিন লোপেজও। দলে আছেন অ্যাথলেটিক বিলবাওয়ের নিকো উইলিয়ামস ও ম্যানচেস্টার সিটির রদ্রি।
দলের শক্তি নিয়ে আত্মবিশ্বাসী ৬৪ বছর বয়সী কোচ দে লা ফুয়েন্তে বলেন, ‘দল নির্বাচন করাটা ছিল দারুণ যন্ত্রণাদায়ক। তবে আমরাই শিরোপার অন্যতম প্রধান দাবিদার, ঠিক যেমনটা ইংল্যান্ড বা ফ্রান্স।’

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামী ৫ ও ৯ জুন যথাক্রমে ইরাক ও পেরুর বিরুদ্ধে মাঠে নামবে স্প্যানিশরা। এরপর ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু লা রোজাদের। গ্রুপ ‘এইচ’-এ তাদের বাকি দুই প্রতিপক্ষ সৌদি আরব ও উরুগুয়ে।

স্পেনের চূড়ান্ত বিশ্বকাপ দল:
গোলকিপার: উনাই সিমন, ডেভিড রায়া, হোয়ান গার্সিয়া।
ডিফেন্ডার: মার্ক কুকুরেয়া, আলেহান্দ্রো গ্রিমালদো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক পুবিল, এরিক গার্সিয়া, মার্কোস ইয়োরেন্তে, পেদ্রো পোরো।
মিডফিল্ডার: পেদ্রি, ফ্যাবিয়ান রুইজ, মার্টিন জুবিমেন্দি, গাভি, রদ্রিগো হার্নান্দেজ, অ্যালেক্স বায়েনা, মিকেল মেরিনো, মিকেল ওইয়ারজাবাল।
ফরোয়ার্ড: দানি ওলমো, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, ফেরান তোরেস, বোর্হা ইগলেসিয়াস, ভিক্টর মুনোজ, লামিন ইয়ামাল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন