নতুন মুখ নিয়ে প্রথম স্কোয়াড ডুলির

নতুন মুখ নিয়ে প্রথম স্কোয়াড ডুলির

ফন্ট সাইজ:

বাংলাদেশ ফুটবল দলের দায়িত্ব বুঝে নেয়ার পর প্রথমবারের মতো দল ঘোষণা করলেন কোচ টমাস ডুলি। আগামী ৫ই জুন সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচের লক্ষ্যে ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ দলের এ জার্মান কোচ। অনুমিতভাবেই দলে আছেন জামাল ভূঁইয়া, হামজা দেওয়ান চৌধুরী ও শমিত সোম। ৩২ মাস পর দলে জায়গা করেছেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। এছাড়া দলে নতুন মুখ হিসেবে রয়েছেন পিডব্লিউডি-এর মিনহাজুল করিম স্বাধীন।

আগামী ৫ই জুন সান মারিনোতে স্বাগতিকদের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এটিই হতে যাচ্ছে কোনো ইউরোপিয়ান দলের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম ম্যাচ। দলের দুই অন্যতম অস্ত্র হামজা ও শমিত ঢাকায় আসবেন না। তারা ইংল্যান্ড থেকে সরাসরি সান মারিনোতে দলের সঙ্গে যোগ দেবেন।
৩০ জনের প্রাথমিক দল

গোলকিপার: মিতুল মারমা, মোহাম্মদ সুজন হোসেন, আনিসুর রহমান জিকো।
ডিফেন্ডার: তারিক রায়হান কাজী, তপু বর্মন, মোহাম্মদ শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, মোহাম্মদ সাদ উদ্দিন, জায়ান আহমেদ, মোহাম্মদ তাজ উদ্দিন, মোহাম্মদ রহমত মিয়া, মোহাম্মদ আব্দুল্লাহ ওমর, মোহাম্মদ শাকিল হোসেন, মোহাম্মদ ইশা ফয়সাল, এস এম মঞ্জুরুল রহমান।
মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, শেখ মোরসালিন, সৈয়দ কাজেম কিরমানী শাহ।
ফরোয়ার্ড: ফাহমিদুল ইসলাম, মোহাম্মদ শাহরিয়ার ইমন, মোহাম্মদ ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, মিরাজুল ইসলাম, মোহাম্মদ মিনহাজুল করিম স্বাধীন এবং মোহাম্মদ রফিকুল ইসলাম।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন