চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা মুরাদপুর ইউনিয়নের পূর্ব মুরাদপুর ফেসকারপাড়া এলাকায় বসতবাড়ির পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মুরাদপুর ইউনিয়ন বিএনপি’র নেতা মো. মোস্তাফিজুর রহমান সীতাকুণ্ড মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে ব্যবহৃত বাড়ির রান্নাঘর ও বাথরুমের পানি নিষ্কাশনের নির্ধারিত পথে গত ১২ই ফেব্রুয়ারি, নির্বাচনের দিন মোস্তাফিজুর রহমান ভোটকেন্দ্রে ব্যস্ত থাকার সুযোগে তার প্রতিবেশী আবদুল মুনাফ প্রাচীর নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করেন বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্ত তাতে রাজি হননি। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।
সীতাকুণ্ডে পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
