কোরবানির ঈদ উপলক্ষে ট্রেনে নারী যাত্রীদের জন্য বিশেষ কোচ যুক্ত করেছে রেলওয়ে। সোমবার ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে বিশেষ কোচ যুক্ত করার মাধ্যমে নারী যাত্রীদের জন্য এই সেবা চালু হয়। সেবাটি উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।
ঢাকা-সিলেট-ঢাকা রুটে চলাচলকারী জয়ন্তিকা এক্সপ্রেস এবং ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে ননস্টপ চলাচলকারী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে নারী যাত্রীদের জন্য বিশেষ কোচ সংযুক্ত করা হয়। আজ সোমবার থেকে ঈদের পূর্বের তিন দিন, অর্থাৎ আগামী বুধবার পর্যন্ত এ সার্ভিস অব্যাহত চালু থাকবে।

আব্দুল হালিম
১ মাস আগেকোন কাজ না থাকলে কিছু তো একটা করতে হয়। তাই ----------।