টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের ১৩ জনই নওগাঁর
সংগৃহীত

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের ১৩ জনই নওগাঁর

ফন্ট সাইজ:

টাঙ্গাইলের কালিহাতীর জোগারচর সড়াতৈল এলাকায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৫ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত অন্তত ১০ জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের নাম পরিচয় পাওয়া না গেলেও নিহত ১৫ জনের ১৩ জনের বাড়িই নওগাঁর মান্দা উপজেলার ভারশো ইউনিয়ের রাজেন্দ্রবাটি ও চিকলাভোলা এলাকায়। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী বিষয়টি নিশ্চিত করেছেন।

বাকি দুইজন রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিহত ও আহতরা সবাই রড বোঝাই ট্রাক যোগে উত্তরবঙ্গের দিকে ফিরছিলেন। সোমবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি রড বোঝাই ট্রাক যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এসময় ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু সংযোগ সড়কের কালিহাতীর সরাতৈল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। পরে যমুনা সেতু সংযোগ মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন