কুয়েত সরকারকে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা হস্তান্তর

কুয়েত সরকারকে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা হস্তান্তর

ফন্ট সাইজ:

সংহতি ও ভ্রাতৃত্বের নিদর্শন হিসেবে কুয়েত সরকারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো খাদ্য সহায়তা হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সময় সোমবার কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহের কাছে দেশটিতে সফররত প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির খাদ্যসামগ্রীর এই চালান হস্তান্তর করেন।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন উপস্থিত ছিলেন।

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ বাংলাদেশ সরকারের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশ-কুয়েতের ভ্রাতৃত্বের এক অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

বাংলাদেশ থেকে মোট ২৪০ টন খাদ্যসামগ্রী উপহার হিসেবে কুয়েতে পাঠানো হয়েছে। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ বরাবর পাঠানো একটি পত্রও আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এসময় পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কুয়েতের আমীরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

জামিল খান

১ মাস আগে

সরকারের তিন মাসে এই একটি সিদ্ধান্ত সঠিক নিছে

আ ন ম হাবিবুল্লাহ

১ মাস আগে

আত্ব মর্যাদা পুর্ন কাজ। ধন্যবাদ সরকার কে।

মন্তব্য করুন