জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও মোনাজাত করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সোমবার সকাল ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবির সমাধিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম সাধারণ
সম্পাদক মো. নাছির উদ্দীন শাওনসহ ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ও বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় কবির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
