ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই ট্রাকে করে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল।
সোমবার ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরের দিকে যাত্রীবোঝাই করে একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায় ট্রাকটি। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ১৫ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।

হাসান, মাইজদি কোর্ট
১ মাস আগেইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজেউন। বাস ভাড়া বাঁচানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে করে বাড়ি ফেরা। প্রতি বছরই ঘটে এই দুর্ঘটনা। তবুও মানুষের উপলব্ধি হয়না।