নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জয়বাংলা স্লোগান দিয়ে পতাকা উত্তোলন

ফন্ট সাইজ:

দীর্ঘ প্রায় ১৮ মাস পর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের নওগাঁ জেলা কার্যালয়ের সামনে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছেন নেতাকর্মীরা। এ সময় তারা জয়বাংলা জয়বঙ্গবন্ধুসহ বিভিন্ন স্লোগান দেন। তবে পতাকা উত্তোলনের পর খবর পেয়ে পুলিশ বাংলাদেশ আওয়ামী লীগের নওগাঁ জেলা কার্যালয়ের সামনে থেকে পতাকা অপসারণ করে হেফাজতে নিয়েছে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের নওগাঁ জেলা কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন ও স্লোগান সম্বলিত ছবি এবং ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ওসি নিয়ামুল হক বলেন, খুব সকালে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের নওগাঁ জেলা কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করা হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পতাকাগুলো অপসারণ করে হেফাজতে নিয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি নিয়ামুল হক।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন