যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালিয়েছে যশোর পৌরসভা। অভিযানে শহরের চৌরাস্তা থেকে দড়াটানা পর্যন্ত সড়কের উভয় পাশে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। গতকাল বেলা সাড়ে ১২টায় পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের উপর গড়ে ওঠা অবৈধ অস্থায়ী দোকান, বর্ধিত শেড এবং ফুটপাথ দখল করে রাখা বিভিন্ন দোকানের মালামাল সরিয়ে দেয়ার পাশাপাশি মালিকদের সতর্ক করা হয়।
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী জানান, শতাধিক দোকান উচ্ছেদ করা হয়েছে। শহরের ফুটপাথ দখলমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে ব্যবসায়ীদের ফুটপাথ ছেড়ে দিয়ে নির্ধারিত স্থানে ব্যবসা করার আহ্বান জানান তিনি।
যশোর শহরে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান
স্টাফ রিপোর্টার, যশোর থেকে
২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
