রমজানে বাজারদর নিয়ন্ত্রণে পাতারহাট বণিক সমিতির সতর্কবার্তা

ফন্ট সাইজ:

মেহেন্দিগঞ্জে পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে গ্যাস, কাঁচামাল ও ফলের বাজারে স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে পাতারহাট বন্দর ব্যবসায়ী সমিতির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সমিতির নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সমিতির পক্ষ থেকে জানানো হয়, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম চলবে। কোনো ব্যবসায়ী যদি অতি মুনাফার আশায় বেশি দামে পণ্য বিক্রি করে ধরা পড়েন বা আইনি হেনস্তার শিকার হন, তবে তার দায়ভার সমিতি নেবে না। সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, খুচরা পর্যায়ে প্রতি সিলিন্ডার গ্যাস সর্বোচ্চ ১৫৫০ টাকার বেশি দামে বিক্রি করা যাবে না। ডিলাররা স্পষ্টভাবে জানিয়েছেন, কেউ এই সীমার বেশি দামে বিক্রি করলে তার দায় ডিলাররা নেবেন না। আড়তদারদের মতে, বর্তমানে শসা, লেবু ও টমেটোর দাম কিছুটা বাড়তি থাকলেও আগামী এক সপ্তাহের মধ্যে বাজার স্বাভাবিক হয়ে যাবে। সভায় গ্যাস ডিলার ও কাঁচামাল ব্যবসায়ীরা উপস্থিত হয়ে একাত্মতা ঘোষণা করলেও, আমন্ত্রিত হওয়া সত্ত্বেও ফল ব্যবসায়ীরা সভায় যোগ দেননি।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন