নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভাকে গাকৃবি ও ডুয়েটের অভিনন্দন

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ভূমিধস বিজয়ের মধ্যদিয়ে দেশের গণতান্ত্রিক উত্তরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ও গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) আনন্দিত ও উদ্বেলিত। সরকারের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় তারেক রহমানকে ডুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন এবং গাকৃবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নাসরীন আক্তার ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলমসহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বৃহস্পতিবার ডুয়েট ভিসি অভিনন্দন বার্তায় বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামের অগ্রসেনানী হিসেবে তারেক রহমান নির্বাসনে থেকেও দীর্ঘ ১৭ বছর ধরে অত্যন্ত দূরদর্শী ও উদ্ভাবনী রাজনৈতিক দর্শনের মাধ্যমে জাতিকে দিকনির্দেশনা দিয়ে গেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান দেশের অদম্য অগ্রযাত্রায় প্রকৃত রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভূত হয়েছেন। তার প্রজ্ঞা, নিষ্ঠা এবং রাজনৈতিক দূরদর্শিতা বাংলাদেশকে পুনরায় গণতান্ত্রিক পথে সগৌরবে যাত্রা শুরুর সুযোগ এনে দিয়েছে। অন্যদিকে, গাকৃবি শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নতুন মন্ত্রিসভার সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন