ইরানের কখনো পারমাণবিক অস্ত্র থাকবে না

নেতানিয়াহুর হুঁশিয়ার বার্তা

ইরানের কখনো পারমাণবিক অস্ত্র থাকবে না

ফন্ট সাইজ:

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য প্রাথমিক চুক্তি নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে বিভিন্ন ইসরাইলি মিডিয়ার খবরে বলা হয়েছে, তিনি সম্ভাব্য এই চুক্তি নিয়ে নাখোশ এবং মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে তিনি ফের যুদ্ধ শুরুর আহ্বান জানিয়েছেন।

টাইমস অব ইসরাইল তাদের লাইভ প্রতিবেদনে বলেছে, সম্ভাব্য চুক্তি নিয়ে প্রকাশ্যে কোনো কথা না বললেও নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এআই দিয়ে তৈরি নিজের এবং ট্রাম্পের ছবি পোস্ট করেছেন। সেখানে লেখা রয়েছে, ইরানের কখনো পারমাণবিক অস্ত্র থাকবে না।

এর আগে ইসরাইলি এক কর্মকর্তা বলেছেন, নেতানিয়াহুকে ট্রাম্প নিশ্চিত করেছেন যে ইরানের পারমাণবিক অস্ত্র থাকবে না। এদিকে সর্বশেষ ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি করতে যুক্তরাষ্ট্রের কোনো তাড়া নেই।

একই সঙ্গে তিনি বলেছেন, ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত তেহরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ বজায় থাকবে।

এর আগে রোববার ডনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন যে ইরানের সঙ্গে শান্তিচুক্তি প্রায় চূড়ান্ত। তিনি বলেন, ইরানের সঙ্গে একটি শান্তিচুক্তি ‘বড় অংশ আলোচনার মাধ্যমে সম্পন্ন’ হয়েছে।