গাজীপুরে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত পুলিশের এসআই

ফন্ট সাইজ:

গাজীপুরে রেলওয়ে পুলিশের একজন এসআই মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হয়েছেন। পরে তাকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কাইয়ুম আলী জানান, বৃহস্পতিবার সকালে জেলা শহরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ৪ নম্বর লাইনে ঢাকা রেঞ্জের গাজীপুর জেলায় কর্মরত এসআই (স.) হাবিব ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার ডান হাত ও ডান পা কেটে গেছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন