মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাচ্ছেন ২ শ্রেণীর যাত্রী

মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাচ্ছেন ২ শ্রেণীর যাত্রী

ফন্ট সাইজ:

মেট্রোরেলের একক যাত্রার টিকিটে ২ শ্রেনীর যাত্রী ২৫ শতাংশ ভাড়া ছাড় পাচ্ছেন। ৬৫ বছরের ঊর্ধ্বের যাত্রী ও প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীরা এই বিশেষ ছাড় পাবেন। আজ রোববার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ(ডিটিসিএ) এক বিজ্ঞাপ্তিতে এই তথ্য জানিয়েছে। আগামীকাল সোমবার সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এই কার্যক্রম উদ্বোধন করবেন।

যেভাবে নেবেন সুবিধা:
ডিটিসিএ বলছে, সিনিয়র সিটিজেন (৬৫ বছর বা তদূর্ধ্ব) যাত্রীরা জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় পাবেন; এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্র প্রদর্শন করে একক যাত্রা টিকিটে এই বিশেষ ছাড় নিতে পারবেন।


ট্যাগসমূহ:

আহমদ জাফর

১ মাস আগে

বৃদ্ধদের জন্য বিশেষ সুবিধার ফল ভোগ করতে গিয়ে না জানি কত বিড়ম্বনাই না পোহাতে হয়।

মন্তব্য করুন