ইরানি ভূখণ্ডে ইসরাইলি ড্রোন, নতুন করে উত্তেজনা

ইরানি ভূখণ্ডে ইসরাইলি ড্রোন, নতুন করে উত্তেজনা

ফন্ট সাইজ:

ইরানের হরমোজগান প্রদেশে ইসরাইলের একটি নজরদারি ড্রোন প্রবেশ করেছে। ইতিমধ্যে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে বলে ইরানের সেনাবাহিনী দাবি করেছে। দেশটির মেহের নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের নৌবাহিনীর সঙ্গে যৌথ অভিযানে একটি বিধ্বস্ত ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কিনা- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ইরান।
ইসরাইলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ইরানের এই ঘটনা সম্পর্কে অবগত নয়।
ইরান ও যুক্তরাষ্ট্রের প্রাথমিক শান্তি চুক্তি যখন চূড়ান্তের দ্বারপ্রান্তে তখনেই তেহরানের আকাশে ইসরাইলি ড্রোন ভূপাতিতের খবর এলো।

এর আগে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে শান্তিচুক্তি প্রায় চূড়ান্ত। তিনি জানান, ইরানের সঙ্গে একটি শান্তিচুক্তি ‘বড় অংশ আলোচনার মাধ্যমে সম্পন্ন’ হয়েছে।

এদিকে ইসরাইলি মিডিয়ার খবরে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তি নিয়ে নাখোশ ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ট্রাম্পকে ফের ইরানে যুদ্ধ শুরুর জন্য আহ্বান জানিয়েছেন বলেও খবর চাউর হয়েছে।
এ ছাড়া ইরান ইস্যুতে সীমিত আকারে নেতানিয়াহু নিরাপত্তা বৈঠক ডেকেছেন বলে জানিয়েছে টাইমস অব ইসরাইল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন