শৈলকুপায় জমি নিয়ে বিরোধে কিল-ঘুষিতে প্রাণ গেল বৃদ্ধের

ফন্ট সাইজ:

ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের কিল-ঘুষিতে কেসমত আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। বৃহস্পতিবার উপজেলার জয়ন্তীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কেসমত ওই গ্রামের সিরাজ সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, জয়ন্তীনগর গ্রামের কৃষক কেসমতের সঙ্গে বেশ কয়েক বছর ধরে তার ছোট বোনজামাই নবিছদ্দিনের বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে নবিছদ্দিন ও কেসমত ফের বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে নবিছদ্দিন ও তার পরিবারের লোকজন কেসমতকে একা পেয়ে মারধর করলে এ সময় এলোপাতাড়ি কিল-ঘুষিতে গুরুতর আহত হন তিনি। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে অভিযুক্ত নবিছদ্দিন ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, এ ঘটনায় কেউ এখনো থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত করা যাবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন