আদালতে আনা হয়েছে অভিযুক্ত সোহেল ও তার স্ত্রীকে, চার্জশিট দাখিল আজই

রামিসা হত্যা

আদালতে আনা হয়েছে অভিযুক্ত সোহেল ও তার স্ত্রীকে, চার্জশিট দাখিল আজই

ফন্ট সাইজ:

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় কারাগারে থাকা আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতের হাজতখানায় আনা হয়েছে। রোববার কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয় তাদের। সংশ্লিষ্ট হাজতখানার ইনচার্জ জানান, ‘নির্দেশনা এলে আসামিদের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে তোলা হবে।’

রাষ্ট্রপক্ষের নিয়োগপ্রাপ্ত আইনজীবী অ্যাডভোকেট আজিজুল রহমান দুলু জানান, আজই মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে।

এদিকে মামলা সংশ্লিষ্টরা জানিয়েছেন, এদিন আদালতে মামলাটির চার্জশিট দাখিল করবে। এরপর সেটি ডিএমপি’র প্রসিকিউশন বিভাগ থেকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে উপস্থাপন করা হবে।
সিএমএম কোর্টে চার্জশিট গ্রহণের পর বিচারের জন্য ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন