রাজধানীর পল্লবীতে ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলায় আদালতে হাজির করা হয়েছে প্রধান অভিযুক্ত সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে। রোববার বেলা ১১টার দিকে কারাগার থেকে কড়া নিরাপত্তায় প্রিজনভ্যানে করে তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
বর্তমানে স্বপ্না আক্তারকে আদালতের গারদখানায় রাখা হয়েছে। রোববার দুপুরের মধ্যেই শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত সোহেল রানাকেও আদালতে হাজির করা হবে। এ মামলায় রোববার আদালতে পুলিশের চার্জশিট দেয়ার কথা রয়েছে।
