এআই ভিডিওতে কৌতুক অভিনেতাকে ডাস্টবিনে ফেলে দিয়ে নাচলেন ট্রাম্প

এআই ভিডিওতে কৌতুক অভিনেতাকে ডাস্টবিনে ফেলে দিয়ে নাচলেন ট্রাম্প

ফন্ট সাইজ:

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আবারও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তাকে কৌতুক অভিনেতা স্টিফেন কোলবার্টকে আক্রমণ করে একটি ডাস্টবিনে ফেলে দিতে দেখা যায়। কোলবার্টের শেষ শো উপলক্ষে তিনি এভাবে উদযাপন করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। রিপাবলিকান প্রেসিডেন্ট এবং লেট-নাইট শো হোস্টের দীর্ঘদিনের বিরোধের বিষয়টি আগে থেকেই আলোচিত। আর এই ভিডিওকে সেই বিরোধের চূড়ান্ত অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল।

হোয়াইট হাউসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ২২ সেকেন্ডের ওই এআই ভিডিওতে দেখা যায়, কোলবার্ট তার ওপেনিং মনোলগ দিচ্ছেন। তখন ট্রাম্প পেছন থেকে এসে তাকে ধরে ফেলে। হঠাৎ করেই ৭৯ বছর বয়সী ট্রাম্প কৌতুক অভিনেতাকে কলার ধরে তুলে একটি ডাস্টবিনে ছুড়ে ফেলেন এবং ঢাকনা বন্ধ করে দেন। এরপর তার প্রিয় গান ‘ওয়াইএমসিএ’ বাজতে শুরু করে। ভিডিওর শেষ অংশে ট্রাম্পকে তার নৃত্যভঙ্গিতে নাচতে দেখা যায়, যা ১৯৭৮ সালের ওই গানের সঙ্গে মিলিয়ে দেখানো হয়। হোয়াইট হাউস ভিডিওটির ক্যাপশনে লিখেছে: ‘বিদায়’।

এর আগে ট্রাম্প ট্রুথ সোশ্যালেও কোলবার্টের শো শেষ হওয়া নিয়ে মন্তব্য করেন। তিনি লিখেছেন, কোলবার্টের কোনো প্রতিভা নেই, কোনো রেটিং নেই, কোনো জীবন নেই। তিনি আরও লিখেছেন, সে ছিল যেন একজন মৃত মানুষের মতো। রাস্তা থেকে যেকোনো মানুষ নিলেও তার চেয়ে ভালো হবে। এই সম্পূর্ণ জোকার এতদিন টিকে ছিল- অবিশ্বাস্য!
স্টিফেন কোলবার্ট গত বছর ঘোষণা দেন যে প্যারামাউন্ট/সিবিএস তার ১১ বছরের চুক্তি নবায়ন করবে না। ফলে ৪৪ বছর ধরে চলা লেট-নাইট অনুষ্ঠানটি শেষ হয়ে যায়। নেটওয়ার্ক তখন এটিকে সম্পূর্ণ আর্থিক সিদ্ধান্ত বলে দাবি করলেও, এই সিদ্ধান্ত আসে তখনই যখন কোলবার্ট ট্রাম্পের বিরুদ্ধে করা ১৬ মিলিয়ন ডলারের মামলা নিষ্পত্তিকে ঘুষ বলে মন্তব্য করেছিলেন। সে সময় প্যারামাউন্ট একটি বড় মাল্টিবিলিয়ন ডলারের স্কাইড্যান্সের সঙ্গে মিলে যাওয়ার পর্যায়ে ছিল। এর জন্য যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশনের অনুমোদন প্রয়োজন ছিল। শো শেষ হওয়ার পর বিদায়ী পর্বে কোলবার্ট তার সাবেক কর্তৃপক্ষ সিবিএস ও প্যারামাউন্টকে নিয়ে কিছু কটাক্ষ করেন। একটি অংশে তিনি ‘পিনাটস’ কার্টুনের বিখ্যাত সুর নিয়ে কপিরাইট মামলার খবর নিয়ে আলোচনা করেন এবং ব্যঙ্গ করে বলেন যে, অনুমতি ছাড়া এই সুর ব্যবহার করলে বড় অঙ্কের জরিমানা হতে পারে। এর কিছুক্ষণ পর তার ব্যান্ড সেই সুরই বাজাতে শুরু করে।

কোলবার্ট মজার ছলে বলেন, লুইস, ব্যান্ড কি এখন সত্যিই সেই পিনাটস মিউজিক বাজাচ্ছে, যেটা ব্যবহার করতে গেলে মামলা হয়? তারপর তিনি ব্যঙ্গ করে বলেন, আশা করি এতে সিবিএসের কোনো ক্ষতি হবে না। শেষ পর্বে একটি প্রি-রেকর্ডেড অংশে কোলবার্ট এক ‘ইন্টারডাইমেনশনাল ওয়ার্মহোল’-এর ঘটনা নিয়ে নাটকীয়ভাবে অনুসন্ধান করতে যান, যা শো বন্ধ হওয়ার কারণে তৈরি হয়েছে বলে দেখানো হয়।

অ্যাস্ট্রোফিজিসিস্ট নীল ডিগ্রাস টাইসন সেখানে ব্যাখ্যা করেন যে, শো বন্ধ হওয়ার ফলে ‘কমেডি-ভ্যারাইটি-টক কন্টিনিয়াম’-এ ফাটল তৈরি হয়েছে, যা পুরো লেট-নাইট টেলিভিশনকে ধ্বংস করতে পারে। কোলবার্ট এরপর ঘোষণা করেন, তিনি এখন ওয়ার্নার ব্রাদার্সের জন্য নতুন একটি ‘লর্ড অব দ্য রিংস’ চলচ্চিত্র লিখবেন। এ নিয়ে তার ছেলে পিটার ম্যাকগির সঙ্গে যৌথভাবে কাজ করবেন।

অন্যদিকে ট্রাম্প সম্প্রতি একাধিক এআই ব্যবহার করে তৈরি করা কনটেন্ট শেয়ার করেছেন। এর মধ্যে গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে একটি ছবি, হোয়াইট হাউসের ওপর ‘গোল্ডেন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থা এবং চীনা নাগরিকদের ট্রাম্পকে সমর্থন করছে- এমন আরেকটি এআই ছবি রয়েছে।

ট্যাগসমূহ:

Jinnat

১ মাস আগে

Is he a president ?

মন্তব্য করুন