ফরিদপুরের নগরকান্দায় একটি যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে তারা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা থেকে ফরিদপুরগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলালউদ্দিন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে নগরকান্দা উপজেলা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। মরদেহ উদ্ধারের কাজ চলছে।’

saon
১ মাস আগেHi-Speed-e ''Gari'' chalano Uchit naa.