সিলেটে হামের উপসর্গ নিয়ে শহীদ শামসুদ্দিন হাসপাতালের পিআইসিইউতে এক শিশুর মৃত্যুর হয়েছে। ৮ মাস বয়সী সুনামগঞ্জের ওই শিশুকে তিন দিন আগে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। শনিবার রাতে তার মৃত্যু হয়। এ নিয়ে সিলেটে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫২ শিশুর মৃত্যু হলো। এর মধ্যে আক্রান্ত হয়ে ৪ জন ও উপসর্গ নিয়ে ৪৮ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় সিলেটে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন মোট ২৯৯ জন। এর মধ্যে ৭৯ জন শহীদ শামসুদ্দিনে ও ৮০ জন ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদিকে ল্যাব পরীক্ষায় সিলেটে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫৯ জন। চিকিৎসকরা জানিয়েছেন- হাম আক্রান্তদের মধ্যে বেশিরভাগই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
