প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জায়মা রহমানকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। দুর্নীতি দমন কমিশনের পিপি অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান এ লিগ্যাল নোটিশ প্রেরণ করেন। আগামী ১৫ দিনের মধ্যে লিখিত আকারে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী ও তার মেয়েকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দিয়েছেন, যা দেশের কোটি কোটি মানুষের অনুভূতিতে আঘাত করেছে।
নোটিশ প্রেরণকারী নিজেও মর্মাহত হয়েছেন। এছাড়া, নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, কেন তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হবে না এ বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে তার বিরুদ্ধে আদালতে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
