মধ্যপ্রাচ্যে যুদ্ধ সত্ত্বেও বেড়েছে হজযাত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধ সত্ত্বেও বেড়েছে হজযাত্রী

ফন্ট সাইজ:

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও পবিত্র হজ পালনে সৌদি আরবে বিদেশ থেকে যাওয়া হজযাত্রীর সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে। সৌদির এক কর্মকর্তা জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার বিদেশি হজযাত্রীর সংখ্যা ইতিমধ্যেই বেশি হয়েছে। ফেব্রুয়ারির শেষদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর শুরু হওয়া সংঘাতে সৌদি আরব ও উপসাগরীয় বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলার নির্দেশ দেয় তেহরান। এর ফলে ব্যাপক বিমান চলাচল বিঘ্নিত হয় এবং ভ্রমণ ব্যয়ও বেড়ে যায়। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।

সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনের বড় বড় উপসাগরীয় এয়ারলাইনসগুলো কয়েক সপ্তাহের আকাশসীমা বন্ধ ও ফ্লাইট বাতিলের পর দ্রুত তাদের কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চালিয়েছে। এসব জটিলতার পরও বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজযাত্রীরা সৌদি আরবে আসা অব্যাহত রেখেছেন। সৌদি আরবের হজ পাসপোর্ট বিষয়ক বাহিনীর কমান্ডার সালেহ আল মুরাব্বা শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে বলেন, বিদেশ থেকে আগত হজযাত্রীর মোট সংখ্যা ১৫ লাখ ১৮ হাজার ১৫৩ জনে পৌঁছেছে।

তিনি জানান, সোমবার হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার আগে আরও দুই দিন বিদেশ থেকে হজযাত্রীদের আগমন চলবে। ফলে এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। গত বছর হজে মোট হজযাত্রীর সংখ্যা ছিল ১৬ লাখ ৭৩ হাজার ৩২০ জন। এর মধ্যে ১৫ লাখ ৬ হাজার ৫৭৬ জন ছিলেন সৌদি আরবের বাইরের।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন