মোঃ সিরাজুল ইসলামকে সভাপতি ও মোঃ ইমরান হাসান রাহুলকে সাধারণ সম্পাদক করে জাগপা ছাত্র কাফেলার ১২ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মোঃ মাহিন চৌধুরী, খোন্দকার রামিম আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম শান্ত, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইম আলম, দপ্তর সম্পাদক মোঃ আবু রায়হান, প্রচার সম্পাদক মোঃ হৃদয়, ছাত্রী বিষয়ক সম্পাদক মিথিলা আক্তার মীম, কার্যনির্বাহী সদস্য মোঃ শাহিন আলম তুষার, মোঃ আবু বক্কর সিদ্দিক, মোঃ হাসান আহমেদ হৃদয়।
