সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লীগে সাকিব

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লীগে সাকিব

ফন্ট সাইজ:

বয়সের কোটা ৩৯ পেরিয়ে গেলেও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনও সমান জনপ্রিয় সাকিব আল হাসান। এবার সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লীগের (এলপিএল) দল জাফনা কিংসে নাম লেখালেন বাংলাদেশের এ সাবেক অধিনায়ক। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতির মাধ্যমে এ খবর নিশ্চিত করেছে এলপিএল কর্তৃপক্ষ।

নিজেদের অফিসিয়াল ফেবুকক পেজে সাকিবকে ‘গ্লোবাল টি-টোয়েন্টি মায়েস্ত্রো’ আখ্যা দিয়ে এলপিএল লেখে, ‘আসন্ন এলপিএল ২০২৬ সামনে রেখে জাফনা কিংসের সঙ্গে চুক্তি করেছেন সাকিব আল হাসান। যখন দলের স্থায়িত্ব প্রয়োজন, তখন তার ব্যাট থেকে রান আসে। আবার ব্রেকথ্রুর প্রয়োজনে বল হাতে উইকেট এনে দেন তিনি। চরম চাপের মুখেও তার আত্মসংযম অনন্য।’

সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে প্রশংসায় ভাসিয়ে এলপিএল আরও লেখে, ‘টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ও পরিপূর্ণ একজন অলরাউন্ডারকে দলে অন্তর্ভুক্ত করে জাফনা কিংস ইতিমধ্যে তাদের শক্তিশালী লাইনআপে আরও বাড়তি শক্তির যোগান দিলো।’

এর আগে একবারই এলপিএলে অংশ নেন সাকিব। ২০২৩ আসরে তিনি মাঠ মাতান গল টাইটান্সের হয়ে। সেবার ১০ ম্যাচে ব্যাট হাতে ১৩৮ রান ও বল হাতে ১০ উইকেট নিয়ে অবদান রাখেন এ টাইগার ক্রিকেটার। সব ঠিকঠাক থাকলে আগামী ১৭ই জুলাই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে দেখা যাবে সাকিবকে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন