আগামী জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সম্ভাব্য মনোনয়নকে ঘিরে আলোচনায় উঠে এসেছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তানজীন চৌধুরী (লিলি)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে রাজনীতিতে বেড়ে ওঠা এই নেত্রী ছাত্রজীবন থেকেই রাজপথে সক্রিয়।
এছাড়া নারী অধিকার ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থেকে স্থানীয় পর্যায়ে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল-এর কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বর্তমানে ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গৌরীপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক। বর্তমানে সদস্য সচিব শামসুন্নাহার হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এর আগে তিনি সাবেক সভাপতি শামসুন নাহার হল শাখা ঢাকা বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকসহ, রাজনৈতিক ফেলো ডেমোক্রেসি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
এছাড়া ১/১১ ছাত্র-শিক্ষক আন্দোলনে সম্মুখ সারিতে আন্দোলন করতে গিয়ে দীর্ঘদিন মামলায় অভিযুক্ত আসামি ছিলেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মামলা, হামলাসহ শিকার হয়েছেন। তানজিন চৌধুরী (লিলি) বলেন-সংরক্ষিত মহিলা আসন নারীদের অধিকার ও কণ্ঠস্বর সংসদে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমি সুযোগ পেলে নারী, তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করতে চাই। গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ বলেন-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটারদের উৎসাহিত করেছেন ধানের শীষের প্রতীকে ভোট দেয়ার জন্য। গৌরীপুর উপজেলা মহিলাদেরকে নিয়ে উঠান বৈঠক ও সভা সমাবেশ করেছেন তৃণমূল বিএনপিতে অবদান অনেক। দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সক্রিয় ভূমিকা, আন্তর্জাতিক নেতৃত্ব প্রশিক্ষণ এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে তাকে সংরক্ষিত মহিলা আসনের সম্ভাবনাময় প্রার্থী হিসেবে গুরুত্ব দেয়া হচ্ছে। স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, লিলি সংসদে গেলে ময়মনসিংহ অঞ্চলসহ দেশের নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও রাজনৈতিক ক্ষমতায়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।
উল্লেখ্য-লিলি রাজনীতির পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও রয়েছে তার উজ্জ্বল অর্জন। তিনি জাতীয় ও আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে একাধিকবার অ্যাথলেটিক্স, হ্যান্ডবল ও ফুটবলে স্বর্ণ ও রৌপ্য পদক লাভ করেছেন। ২০০৫ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের হাত থেকে ‘শ্রেষ্ঠ ক্রীড়াবিদ’ সম্মাননাও লাভ করেন। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম (ওঠখচ)-এ অংশগ্রহণ করেন। এছাড়া থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রে একাধিক নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে প্রশিক্ষণ গ্রহণ করেন।

Mahamudul Hasan
৩ মাস আগেতানজীন চৌধুরী লিলি
ময়মনসিংহের সবচাইতে যোগ্যতা সম্পুর্ণ ও ত্যাগী নারী নেতৃত্ব।
আমরা তৃণমূল লিলি চৌধুরী আপুকে সংরক্ষিত নারী আসনে সংসদে চাই✊