রাজধানীর ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানা এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানা পুলিশ। শুক্রবার ভোরে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের সামনে ফুল মার্কেট সংলগ্ন পাকা রাস্তার ওপর এবং জুমার নামাজের পর আনুমানিক ধানমন্ডি ৩২ এর আশপাশ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ঢাকা মহানগর দক্ষিণ সভাপতির নেতৃত্বে একদল নেতাকর্মী আগারগাঁও মেট্রোরেল স্টেশনের সামনে ফুল মার্কেটের সামনের রাস্তায় এসে নিষিদ্ধ সংগঠনের পক্ষে মিছিল করার জন্য জড়ো হতে থাকে এবং মিছিলের প্রস্তুতি নেয়।
তৎক্ষণাৎ শেরেবাংলা নগর থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দিগি¦দিক দৌড়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই পুলিশ হাতেনাতে ৬ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি শ্যামল চন্দ্র (২৭), আয়াতুল হক (২৯), সিয়াম (২২), মেহেদী হাসান মিয়াদ খান (২১), তারেক রহমান (২২) ও সেলিম প্রধান শ্রাবণ (২০)।
অন্যদিকে ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি থানা পুলিশ জানতে পারে শুক্রবার জুমার নামাজের পর ধানমন্ডি ৩২ এর আশপাশ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কিছু সদস্য ঝটিকা মিছিলের প্রস্তুতিগ্রহণ করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভাঙ্গা থানা যুবলীগ সভাপতি মুরাদসহ ২৬ জনকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ। গ্রেপ্তাকৃতরা হলো- ভাঙ্গা থানা যুবলীগ সভাপতি মোঃ মুরাদ (৪৮), মোঃ আব্দুল হান্নান বিশ্বাস (২২), মোঃ মোস্তাক বিশ্বাস (২২), মোঃ রনি (১৯), মোঃ জনি (২৬), মুরাদ লস্কর (৩৩), মোঃ সিয়াম হোসেন (১৯), মোঃ তারিক জামিল (১৯), মোঃ রাজু (১৯) , মোঃ বিল্লাল বখতিয়ার (১৮), চয়ন বিশ্বাস (১৮), অমিত চক্রবর্তী (২০), তানজিল বিন রশিদ (১৯), নিহাদুল ইসলাম (২১), সুপ্ত ঘোষ (২২), সজীব সাহা (২৪), কুতুব হিলালী (৪০), শিমুল (২১), সোহান আহমেদ (২২), মোঃ তামিম মোল্লা (১৮), মোঃ শিমুল ব্যাপারী (১৮), মোঃ আব্দুর রহিম (৪৫), মির্জা ফারহান আনন্দ (২২), নাইমুর রহমান সোহাগ (২৫), সোহরাব খাঁ (৪৪) ও জাহিদ খান (৩০)।

Rafiqulislam
২ মাস আগেযাও, ঠিক হয়েছে। কথায় আছে হাতী ঘোড়া গেল তল মশায় বলে কত জল। রাঘব বোয়ালরা পালিয়ে বেড়াচ্ছে আর তোমাদের কাঁধে ভুত চড়েছে। এবার গোয়াল ঘরে বন্দী হয়ে থাকো। খুনিগুলো পালিয়ে আছে আর তোমরা সেই খুনিদের পক্ষ হইয়া ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছো। ভালই হয়েছে।