চার বছর পর জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ, সিরিজের সূচি প্রকাশ

চার বছর পর জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ, সিরিজের সূচি প্রকাশ

ফন্ট সাইজ:

জিম্বাবুয়েতে সবশেষ ২০২২ সালে সফর করেছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। চার বছর পর দেশটিতে আবারো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে টাইগাররা। আজ দেশটির ক্রিকেট বোর্ড জুনে বাংলাদেশকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আতিথ্যেয়তার বিষয়টি নিশ্চিত করে। সিরিজে দুটি ভিন্ন ভেন্যুতে একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

হারারেতে ২৮শে জুন সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি খেলবে টাইগাররা। এরপর একই ভেন্যুতে ৬, ৯ এবং ১১ই জুলাই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের পর তিনটি টি-টোয়েন্টি খেলতে বুলাওয়েতে যাবে বাংলাদেশ। ১৫, ১৭ এবং ১৯শে জুলাই হবে টি-টোয়েন্টি সিরিজের লড়াই। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে প্রথমবারের মতো সুপার এইটে পৌঁছানোর পর আন্তর্জাতিক ক্রিকেটে এটিই হবে জিম্বাবুয়ের প্রথম অ্যাসাইনমেন্ট।

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের (জেডসি) ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি বলেন, ‘আমরা জিম্বাবুয়েতে বাংলাদেশের সফর নিশ্চিত করতে পেরে আনন্দিত। আমরা আশা করছি, সব ফরম্যাট মিলিয়ে এটি একটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। এই সফরটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের অসাধারণ পারফরম্যান্সের পর এটি আমাদের ঘরের মাঠে শীর্ষ পর্যায়ের আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তনকে চিহ্নিত করছে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন