সোহেল আগেও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল: ডিবি

রামিসা হত্যাকাণ্ড

সোহেল আগেও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল: ডিবি

ফন্ট সাইজ:

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানা পূর্বেও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, আসামির অতীত কর্মকাণ্ড স্বাভাবিক ছিল না। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

ডিবি জানায়, রামিসা হত্যাকাণ্ডে দায়ের করা মামলার তদন্ত দ্রুত শেষ করে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার কাজ চলছে। মামলার প্রধান অভিযুক্তকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মামলার চূড়ান্ত চার্জশিট দেয়ার আগে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন যুক্ত করা হবে। আদালতের অনুমতিতে সিআইডি ল্যাবে নমুনা পরীক্ষা চলছে, যা দ্রুত সময়ের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

ডিবি কর্মকর্তারা জানান, তদন্ত শেষ করে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি চলছে, যাতে দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

NASIR UDDIN

২ মাস আগে

এগুলোর জন্য এদেশের ভন্ড,প্রতারক,চোর,ডাকাত,লুটেরা,দুই পরিবারের গোলাম রাজনীতিবিদ গণ দায়ী.

ফয়েজ আহমদ

২ মাস আগে

"রামিসা হত্যাকাণ্ড
সোহেল আগেও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল: ডিবি"
তাহলে তাকে সেফ করার মানে কি?

Susanta bikash barua

২ মাস আগে

প্রত্যেক হত্যাকান্ড বেদনা দায়ক। অপুরনীয় ক্ষতি। সমানে চলছে ক্ষুনখারাপি। কারো একার পক্ষে রাতারাতি বন্ধ করা অসম্ভব। জনগনের অংশিদারিত্ত্ব ছাড়া সম্ভব নয়। কথা বলার স্বাধীনতা বা গনতন্ত্রের বাক্সবন্দী তত্ত্ব দেশকে পিছনে ধাক্কাবে।

আইয়ান আহমেদ

২ মাস আগে

দয়া করুন, এই সোহেলকে ফাঁসি দিবেন না। এত কম শাস্তি এর প্রাপ্য নয়। এর চার হাত পা, জিহবা, নাক-কান, যৌনাংগ কেটে ফেলুন। দুই চোখ উপরে ফেলুন। তারপর চিকিৎসা দিন (যাতে বেঁচে থাকতে পারে)। এরপরে কোন একটা নির্দিষ্ট এলাকার রাস্তার মধ্যে আবদ্ধ করুন। মানুষকে বলুন একে ২-৫ টাকা ভিক্ষা দিতে, যাতে শুধু বেঁচে থাকার জন্য খেতে পারে।
ভিক্ষা দিয়ে গালে কষে একটা চড় মারুন।

মন্তব্য করুন