হামজাদের নতুন কোচ ডুলি

হামজাদের নতুন কোচ ডুলি

ফন্ট সাইজ:

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নিলেন সাবেক মার্কিন অধিনায়ক থমাস ডুলি। আজ সকাল ৯টায় এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় পা রাখেন ৬৫ বছর বয়সী এই জার্মান বংশোদ্ভূত কোচ। এরপরই আনুষ্ঠানিক ঘোষণা দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সব ঠিকঠাক থাকলে আগামী রোববার থেকেই হামজা চৌধুরীদের ক্যাম্পে দেখা যাবে ডুলিকে।

বাফুফের আড়াইশ’র বেশি সিভির দীর্ঘ তালিকা ও ১১ জনের ইন্টারভিউ পর্ব শেষে ক্রিস কোলম্যানকে নিয়ে আগ্রহ তৈরি হয়। তবে শেষ পর্যন্ত এজেন্ট ফি জটিলতায় ডুলির দিকেই হাত বাড়ায় ফেডারেশন। বিশ্ব ফুটবলে দীর্ঘ ৪৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডুলির প্রোফাইল বেশ ভারী। খেলোয়াড় হিসেবে জার্মান বুন্ডেসলিগা ও উয়েফা কাপ জেতার পাশাপাশি ১৯৯৪ বিশ্বকাপে স্বাগতিক যুক্তরাষ্ট্রের হয়ে খেলেন তিনি। এবং পরের ১৯৯৮ বিশ্বকাপে দলের অধিনায়কত্বও করেন ডুলি। কোচ হিসেবেও ইয়ুর্গেন ক্লিন্সম্যানের সহকারী ও ফিলিপাইনকে সফল করার দারুণ ট্র্যাক রেকর্ড আছে তার।
সবশেষ গায়ানা দলের দায়িত্ব সামলানো ডুলিকে নিয়ে বাফুফে বেশ রোমাঞ্চিত। ফেডারেশনের মতে, এশিয়ান ফুটবলের বাস্তবতা বোঝা এই কোচ বাংলাদেশের তরুণদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দলকে সফল করবেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন