হরমুজ প্রণালি সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সাংবাদিকরা ট্রাম্পকে হরমুজে ইরানের টোল আরোপের বিষয়ে জিজ্ঞাসা করেন। তিনি বলেন, হরমুজ আন্তর্জাতিক জলসীমা। সেখানে টোল আদায় গ্রহণযোগ্য নয়।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প বলেন, “হরমুজ প্রণালির সম্পূর্ণ নিয়ন্ত্রণে আমরা। আপনারা জানেন, আমাদের নৌ-অবরোধ, আমাদের অবরোধ ১০০ শতাংশ কার্যকর। কেউ এই অবরোধ ভাঙতে পারেনি। এটি অনেকটা লোহার দেয়ালের মতো।” মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা এটি মুক্ত চাই। টোল চাই না। এটি আন্তর্জাতিক জলসীমা, আন্তর্জাতিক জলপথ।”
আরও পড়ুন:
বাংলাদেশী সহ ৫৩ জন আটক
এদিকে ট্রাম্পের এমন মন্তব্য করার আগে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছিল, গত ২৪ ঘণ্টায় হরমুজ দিয়ে ২৪টি জাহাজ পার হয়েছে।
