রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুরে সড়ক অবরোধ

ফন্ট সাইজ:

রাজধানীর মিরপুরে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে রাজধানীর মিরপুরের কালশী সড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয় যায়।

এ সময় বিক্ষুব্ধদের ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘বিচার চাই, বিচার চাই’, ‘আমার বোন খুন হলো কেন’, ‘অপরাধীর আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, আসামির ফাঁসি চাই’-ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এর আগে, বৃহস্পতিবার সকালে পল্লবী থানার ভেতরে ঢুকে বিক্ষোভ করে অপরাধীর দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানায় এলাকাবাসী। এলাকাবাসী হত্যার দ্রুত বিচারের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে থানায় যান। এ সময় থানা পুলিশ এলাকাবাসীকে শান্ত থাকার কথা বলেন।

গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুর–১১ এলাকার বি ব্লকের একটি বহুতল ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। হত্যার ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা (৩০) ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন