সাতক্ষীরার শ্যামনগরে “সুশাসনের জন্য জনগণের ভূমিকা” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় ডব্লিউইএসএইচডিএ (ডঊঝঐউঅ) এবং এনজিএফ-এর যৌথ উদ্যোগে এনজিএফ-এর প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। এনজিএফ-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মো. লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডব্লিউএসএইচডিএ-এর নির্বাহী পরিচালক ড. এস এম হক।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয় খুলনার পরিচালক অধ্যাপক ড. শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনÑ অধ্যাপক জাহিদুল ইসলাম, শ্যামনগর সরকারি মহাসীন কলেজের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল-ফারুক এবং নোয়াবেকী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদি লিটন।
