শিশু ধর্ষণ-হত্যা মামলা দ্রুত শুনানি করতে বিশেষ বেঞ্চ গঠন চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি

ফন্ট সাইজ:

শিশু ধর্ষণ ও হত্যা মামলাগুলো দ্রুত শুনানি করতে বিশেষ বেঞ্চ গঠনের আবেদন করে প্রধান বিচারপতিকে কয়েকজন আইনজীবী চিঠি দিয়েছেন। বৃহস্পতিবার রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে এ চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী। চিঠিতে উল্লেখ করা হয়, আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। আইন ও মানবাধিকার বিষয়ে কাজ করছি। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিচারব্যবস্থায় দীর্ঘসূত্রিতা এ দেশের সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রভাব ফেলছে।

বিভিন্ন সময়ে অধস্তন আদালতে চাঞ্চল্যকর, নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার হলেও হাইকোর্ট বিভাগে ডেথ রেফারেন্স ও আপিল এবং আপিল বিভাগের আপিল শুনানি করতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। এতে আরও উল্লেখ করা হয়, মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ফাঁসি হলেও ডেথ রেফারেন্স কবে শুনানি হবে তা অনিশ্চিত। এছাড়া ফেনীর নুসরাত হত্যা মামলাসহ বহু মামলা এভাবে অপেক্ষমাণ অবস্থায় আছে।

ফলে সর্বশেষ মিরপুরে নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার বাবা বলেই বসলেন আপনারা বিচার করতে পারবেন না। বিচারক ও আইনজীবী হিসেবে আপনাদের ও আমাদের সকলের এই দায় এড়ানোর উপায় নেই। তবে জুডিশিয়ারির সীমাবদ্ধতা আমরা বুঝি। তবুও সীমাবদ্ধ পরিস্থিতিতেও শিশু ধর্ষণ, শিশু হত্যাকাণ্ডের ঘটনাগুলো আলাদা করে এতদসংক্রান্ত মামলাগুলো (ডেথ রেফারেন্স ও আপিল) বিশেষ বেঞ্চ গঠন করে শুনানির ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি।

ট্যাগসমূহ:

MD MOSTAFA KAMAL

২ মাস আগে

শুধু শিশু ধর্ষণ কেন সকল বয়সী নারীদেরকে দর্শনকারীর এক মাসের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করতে পারলে বাংলাদেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা সম্ভব।

মন্তব্য করুন