সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ

ফন্ট সাইজ:

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে, সুপ্রিম কোর্টের সাত আইনজীবীর করা এক রিটের রায়ে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত বছরের ২ সেপ্টেম্বর রায় ঘোষণা করেন। রায়ে সংবিধানের বর্তমান ১১৬ অনুচ্ছেদকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে ১৯৭২ সালের মূল সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহাল করা হয়।

একইসঙ্গে, তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেয়া হয়। পরে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ জারি করে অন্তর্বর্তী সরকার। তবে পরবর্তীতে বিএনপি সরকার অধ্যাদেশটি বাতিল করে। গত ১৯ মে এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত ঘোষণা করা হয়। বিলুপ্তির পর সদ্য গঠিত সচিবালয়ের সিনিয়র সচিবসহ মোট ১৫ জন কর্মকর্তাকে পুনরায় আইন মন্ত্রণালয়ে ফেরত নেয়া হয়েছে।

মোঃ আতাউর রহমান

২ মাস আগে

গন্ডমূর্খ রাজনীতিবিদেরা দুর্নীতিবাজ আমলাদের খপ্পরে পড়ে নিজেরা ডোবে, দেশকেও ডোবায়। কিন্তু অতীত থেকে কোন শিক্ষা নেয় না। পূর্বের পতিত সরকার নিজেরা পতিত হয়ে পালিয়ে ইন্ডিয়া চলে গেছে কিন্তু শেষ মুহূর্তেও কানাডায় ঘরবাড়ি করা, টাকা পাচার করা আমলা কামলাদের লিষ্ট হাইকোর্টে জমা দেয় নাই।

MUHAMMAD

২ মাস আগে

বাংলাদেশের সুপ্রিম কোর্ট -কেন এত দীর্ঘ ছুটি —এই বিষয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন, আদালতের কাজকর্ম স্থবির হয়ে পড়ায় মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। তাই “বড় ছুটি” না দিয়ে তাদের ছুটির সময় কমিয়ে দ্রুত কাজে ফিরিয়ে আনা দরকার।

তবে সত্যি কথা হলো, ছুটির পেছনে প্রশাসনিক/ব্যবস্থাপনার কারণ, বিচারকাজের প্রস্তুতি, রুটিন ছুটি বা বিশেষ আদালত কার্যক্রমের পরিকল্পনা থাকতে পারে। তবুও, নাগরিকদের মামলার শুনানি ও বিচারপ্রক্রিয়া যাতে ঠিক থাকে—সেজন্য ছুটি কাটছাঁট করে সীমিত সময়ে আদালতের কার্যক্রম চালু রাখা জরুরি।

মন্তব্য করুন