আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে ও ধর্ষক চিহ্নিত করে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে ও ধর্ষক চিহ্নিত করে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

ফন্ট সাইজ:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বর্তমান সরকারের আমলে এতবেশি নারী শিশু ধর্ষিতা হচ্ছে যে, তখন আর বুঝতে বাকি থাকে না যে, এই সরকারের আমলে নারী-শিশু নিরাপদ নয়। এই ঘটনায় সরকারের পক্ষ থেকে আইনগত এমনকি বিএনপি দলীয়ভাবেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এরই ধারাবাহিকতায় সারাদেশে খুন, ধর্ষণ, সন্ত্রাস, চাঁদাবাজি করে যাচ্ছে সরকারদলীয় নেতাকর্মীরা। এসব অপরাধের নিয়ন্ত্রণে বা দমনে সরকারের কোনো অভিযান বা পদক্ষেপ নেই। ফলে সামাজিক অপরাধ বেড়েই চলছে। বিচারহীনতার সংস্কৃতি বজায় থাকলে সামাজিক অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ করা যাবে না। বুধবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে বায়তুল মোকাররম দক্ষিণ গেইটে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় রামিশা হত্যা মানবতার নিকৃষ্ট একটি উদাহরণ উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, রামিশা হত্যায় পুরো জাতি ব্যথিত হলেও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ব্যথিত নন!

আইনশৃঙ্খলার চরম অবনতির দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত দাবি করে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রীরা ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করলেও আমাদের মন্ত্রীরা দায় চাপানোর রাজনীতি করেন। জামায়াতে ইসলামী মবের রাজনীতি করে না, দায় চাপানোর রাজনীতি করে না, জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় মানুষের জন্য নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করে।

অতীতের সরকারের ব্যর্থতার বুলি দিয়ে নিজেদের ব্যর্থতা ঢেকে রাখা যাবে না উল্লেখ করে তিনি বলেন, মানুষের অস্তিত্বে আঘাত লাগলে সরকারের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে। নিরীহ মানুষকে উচ্ছেদ করতে গিয়ে পুলিশ সদস্যরা যেভাবে দৌঁড়ে পালিয়েছে, জনগণের মতের বিরুদ্ধে গেলে সরকারকেও দৌঁড়াতে হতে পারে। তাই জনগণের মতামত মেনে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও সংসদ সদস্য মো: নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি’র পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান প্রমুখ।

সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম দক্ষিণ গেইট থেকে শুরু হয়ে গুলিস্তান জিরো পয়েন্ট-পল্টন মোড় প্রদক্ষিণ করে বিজয়নগর মোড়ে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী জনসাধারণ সারাদেশে খুন, ধর্ষণ, সন্ত্রাস, চাঁদাবাজিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

ট্যাগসমূহ:

মুকুল

১ মাস আগে

দর্শন, বলতকার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিকল্পিত ভাবে জামাত করে আন্দোলনের ইস্যু তৈরী করে

লিমা

১ মাস আগে

হাসিনা সরকার বর্তমান সরকার পার্থক্য করার সময় এখনই।

মুকুল

১ মাস আগে

হাসিনা জামাত নিধন করছে আর বর্তমান সরকার আদর করে মাথায় তুলছে

মন্তব্য করুন

Premer Cement