নতুন দফায় যুদ্ধ শুরু করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র

দাবি ইরানের

নতুন দফায় যুদ্ধ শুরু করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র

ফন্ট সাইজ:

ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র নতুন করে যুদ্ধ শুরু করতে চাচ্ছে। বুধবার (২০ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গালিবাফ বলেছেন, ইরানিদের আশ্বস্ত হওয়া উচিত যে আমাদের সশস্ত্র বাহিনী যুদ্ধবিরতিকে শক্তি পুনর্গঠনের জন্য ব্যবহার করেছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি গালিবাফের বরাত দিয়ে বলেছে, শত্রুর প্রকাশ্য ও গোপন তৎপরতা থেকে বোঝা যায় যে, তারা নতুন করে যুদ্ধ শুরু করতে চাইছে।
গালিবাফ বলেন, ইরানে পুনরায় হামলা চালালে আমরা শত্রুপক্ষকে অনুতপ্ত করাবো।

গত ৮ এপ্রিল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চলছে। তবে যুদ্ধবিরতি সত্ত্বেও দুই দেশের মধ্যে হরমুজ প্রণালিতে কয়েক দফায় সংঘর্ষ হয়েছে।

এ ছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বিশাল লাইফ সাপোর্টে।

এ ছাড়া গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতারা তাকে হামলা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন। এ কারণে মঙ্গলবার ইরানে নতুন করে যে হামলা শুরুর কথা ছিল তা স্থগিত করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন