সিলেটে স্পেশাল এবিলিটি সামিট

ফন্ট সাইজ:

বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ও শিশুদের মেধা, প্রতিভা এবং অধিকার সুরক্ষার মাধ্যমে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সিলেটে অনুষ্ঠিত হলো দেশের প্রথম বৃহৎ পরিসরের অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্মÑ স্পেশাল এবিলিটি সামিট আমানুল্লাহ কনভেনশন সেন্টারে হিউম্যান কেয়ার বাংলাদেশের আয়োজনে এবং ট্রোপ ইভেন্টস ও জিআইইটি ইন্সটিটিউট-এর সহযোগিতায় দিনব্যাপী এই সামিট অনুষ্ঠিত হয়। এবারের সামিটের মূল প্রতিপাদ্য ছিলÑ ‘অ্যা সেলিব্রেশন অব হিউম্যান পটেনশিয়াল’ বা মানব সক্ষমতার উদ্যাপন।

বিশেষ অতিথির বক্তব্যে, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে হলে আমাদের সমষ্টিগত দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। হিউম্যান কেয়ারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এমজি রাব্বানীর সভাপতিত্বে ও সেক্রেটারি সৈয়দা শারমিন ফাতেমা, সাইকা তাবাস্সুম চৌধুরী নাহিয়া এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সাগত বক্তব্য রাখেন, হিউম্যান কেয়ারের উপদেষ্টা সামা হক চৌধুরী ও সায়মা সুলতানা চৌধুরী লিনু। সামিটে বিভিন্ন সেশনে সম্মানিত অতিথি হিসেবে আলোচনা ও বক্তব্য রাখেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালেক, সিলেট-৬ এর সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী, পিপিএম, সিলেট মেডিকেল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সলর প্রফেসর ড. জিয়াউর রহমান চৌধুরী, কেন্দ্রীয় বিএনপি’র ক্ষুদ্র ও কুটির বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপি’র নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সমাজসেবক ও রাজনীতিবিদ ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, ড. মোস্তফা শাহ জামান বাহার, বিশিষ্ট সাংবাদিক আফতাব চৌধুরী, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট এর সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী, এফবিসিসিআই এর সাবেক পরিচালক হিসকিল গোলজার, দৈনিক পুণ্যভূমির সম্পাদক আবু তালেব মুরাদ, সিলেট প্রেস ক্লাবের সেক্রেটারি সিরাজুল ইসলাম, সাংবাদিক ইকরামুল কবির, রাজনীতিবিদ ফয়সল আহমদ চৌধুরী, বিশিষ্ট কবি ও রাজনীতিবিদ সালেহ আহমদ খছরু, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রফিক, ফুলকলীর ডাইরেক্টর জসিম উদ্দিন, সাংবাদিক মঈন উদ্দিন মনজু, সাংবাদিক আনিস রহমান, সাংবাদিক বিলকিস সুমি, হিউম্যান কেয়ারের সহ-সভাপতি রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নাল, সহ-সভাপতি এস. রহমান সায়েফ, মিলাদ রহমান, মো. হাবিবুর রহমান প্রমুখ।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন