Warning: Trying to access array offset on false in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 28

Warning: Trying to access array offset on false in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 28
যুক্তরাষ্ট্র-ইসরাইল ‘বিশ্ব সন্ত্রাসী’ - MZamin
যুক্তরাষ্ট্র-ইসরাইল ‘বিশ্ব সন্ত্রাসী’

মোজতবা খামেনির হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র-ইসরাইল ‘বিশ্ব সন্ত্রাসী’

ফন্ট সাইজ:

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশটির সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে এক লিখিত বার্তায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন।

বার্তায় মোজতবা খামেনি বলেন, ইরান এখন দুই বৈশ্বিক সন্ত্রাসী সেনাবাহিনীর বিরুদ্ধে এক অনন্য ঐতিহাসিক প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে উদ্দেশ করে এসব মন্তব্য করেছেন।

এই পরিস্থিতিতে ইরানের শাসনব্যবস্থার ওপর দায়িত্ব আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি বেড়েছে বলেও মোজতবা খামেনি মন্তব্য করেন।

ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত মোজতবা খামেনির ওই বক্তব্যে তেহরানের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে সামরিক ও প্রশাসনিক সব পর্যায়ের কর্মকর্তাদের আরও দৃঢ় ও সমন্বিতভাবে প্রতিরোধ অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিত হামলা শুরু করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির কয়েক ডজন শীর্ষ সামরিক নেতা ও কর্মকর্তা নিহত হন।

এরপর আয়াতুল্লাহর ছেলে খামেনি দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে এখন অবধি প্রকাশ্যে দেখা যায়নি মোজতবা খামেনিকে।