আল-আকসা মসজিদে ইহুদি সেটলারদের ‘তাণ্ডব’

আল-আকসা মসজিদে ইহুদি সেটলারদের ‘তাণ্ডব’

ফন্ট সাইজ:

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের প্রাঙ্গণে তাণ্ডব চালিয়েছে কয়েক ডজন ইহুদি সেটলার। সেই সঙ্গে তারা ইসরাইলি বাহিনীর সুরক্ষায় মসজিদে তাদের ধর্মীয় আচার পালন করেছে। বুধবার (২০ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এ ছাড়া ইসরাইলি বাহিনী আজ সকালে এক শিশুকেও আল-আকসা মসজিদ থেকে বের করে দিয়েছে।
জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, রাগেব মাজেদ আল-জা’বা’কে ছয় মাসের জন্য আল-আকসা মসজিদে প্রবেশে নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে সে তার মক পরীক্ষা দিতে পারবে না।
রাগেব মাজেদ আল-আকসা প্রাঙ্গণের ভেতরে অবস্থিত রিয়াদ আল-আকসা সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থী।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন