আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য আনুষ্ঠানিকভাবে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে সুইজারল্যান্ড। এবারের বিশ্বকাপে ‘গ্রুপ বি’-তে প্রতিদ্বন্দ্বিতা করবে সুইসরা। যেখানে তাদের সঙ্গী হিসেবে রয়েছে কানাডা, বসনিয়া ও হার্জেগোভিনা এবং কাতার। দলটির প্রধান কোচ মুরাত ইয়াকিন অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের দারুণ এক মিশেলে বিশ্বকাপ স্কোয়াড সাজিয়েছেন।
এবারের বিশ্বকাপে সুইস দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ গ্রানিত জাকা। তার সাথে অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করতে দলে আছেন গোলরক্ষক গ্রেগর কোবেল ও ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জির মতো তারকারা। কোচ মুরাত ইয়াকিন আন্তর্জাতিক ফুটবলের কঠিন চাপ সামলানোর জন্য অভিজ্ঞ খেলোয়াড়দের ওপর যেমন ভরসা রেখেছেন, তেমনি দলে সুযোগ দিয়েছেন একঝাঁক প্রতিভাবান তরুণকে। সুইস স্কোয়াডে ফাবিয়ান রিডার, আরডন জাশারি এবং জেকি আমদুনির মতো তরুণ তুর্কীদের পাশাপাশি আছেন দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মঞ্চ মাতানো অভিজ্ঞ ফুটবলাররা। ফরাসি লীগ ওয়ানে খেলা ইভন এমভোগো, ডেনিস জাকারিয়া এবং ব্রেল এম্বোলোর ওপর বড় ভরসা থাকছে দলটির। এছাড়া আক্রমণভাগকে আরও শক্তিশালী ও গতিময় করতে দলে ডাক পেয়েছেন ড্যান এনডয় এবং নোয়া ওকাফোরের মতো প্রতিভারা। ইউরোপের শীর্ষ সারির ফুটবলে নিয়মিত খেলা এই ভারসাম্যপূর্ণ দল নিয়ে এবার বিশ্বকাপে চমক দেখাতে চায় সুইজারল্যান্ড।
সুইজারল্যান্ডের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: গ্রেগর কোবেল, মারভিন কেলার, ইভন এমভোগো। ডিফেন্ডার: ম্যানুয়েল আকাঞ্জি, অরেল আমেন্দা, এরে কোমার্ট, নিকো এলভেদি, লুকা জাকেজ, মিরো মুহেইম, রিকার্ডো রদ্রিগেজ, সিলভান উইডমার। মিডফিল্ডার: মিশেল এবিশার, ক্রিশ্চিয়ান ফাসনাখট, রেমো ফ্রয়লার, আরডন জাশারি, ইয়োহান মানজাম্বি, ফাবিয়ান রিডার, জিব্রিল সো, গ্রানিত জাকা, ডেনিস জাকারিয়া। ফরোয়ার্ড: জেকি আমদুনি, ব্রেল এম্বোলো, সেড্রিক ইত্তেন, ড্যান এনডয়, নোয়া ওকাফোর, রুবেন ভার্গাস।
বিশ্বকাপ দল ঘোষণা করলো সুইজারল্যান্ড
স্পোর্টস ডেস্ক
খেলা
২ মাস আগে
২০ মে (বুধবার), ২০২৬, ৫ঃ৩০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
