আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেছেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে ওই পোস্টে তিনি লিখেন, ‘আওয়ামী লীগ ব্যাক করেনি। তারা ছিলই। ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস।’
আরও পড়ুন:
বাংলাদেশী সহ ৫৩ জন আটক
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ‘ফেরা’ বিষয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্ট নিয়ে আলোচনার মধ্যেই এমন মন্তব্য করলেন অধ্যাপক ড. আসিফ নজরুল।
