ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ফন্ট সাইজ:

বাগেরহাটের চুলকাটি ভট্ট বালিঘাটা এলাকায় ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাহাদুর শিকদার (৪২), মনির হোসেন মুন্না (৩২) ও মোটরসাইকেল চালক আব্দুল কাদের।

কাটাখালী হাইওয়ে থানা ওসি মো. জাফর আহমেদ বলেন, মোংলা থেকে মোটরসাইকেলে তিন আরোহী খুলনার উদ্দেশে যাচ্ছিলেন। অপরদিক থেকে আসা ট্রাক ওই মোট্রসাইকেল কে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত দুজনকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন