প্রতারণা মামলায় বিদিশার দুই বছরের কারাদণ্ড

প্রতারণা মামলায় বিদিশার দুই বছরের কারাদণ্ড

ফন্ট সাইজ:

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় বিদিশা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি বিদিশাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে রায়ে। রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি করা নিয়ে প্রতারণার অভিযোগ এনে ২০০৮ সালে গুলশান থানায় এ মামলা করেন মোশাররফ হোসেন সিকদার নামের এব ব্যবসায়ী। বিদিশা সিদ্দিক সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদের প্রাক্তন স্ত্রী।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন