ঘরের মাঠে পাকিস্তানকে টেস্ট সিরিজে 'বাংলাওয়াশ' করার পর এবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকেও দারুণ এক সুখবর পেলো বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারতকে টপকে যাওয়ার পাশাপাশি নিজেদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ও সেরা র্যাঙ্কিংয়ে পৌঁছে গেছে নাজমুল হোসেন শান্তর দল।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। এই ঐতিহাসিক হোয়াইটওয়াশের পর আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে সাত নম্বরে উঠে এসেছে টাইগাররা। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৮। টেস্ট ইতিহাসে সচরাচর ৯ বা ১০ নম্বরে থাকা বাংলাদেশের জন্য এটিই এ যাবৎকালের সেরা অবস্থান।
বাংলাদেশের কাছে বিধ্বস্ত হয়ে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। দুই ধাপ পিছিয়ে শান মাসুদের দল এখন আট নম্বরে নেমে গেছে। মোহাম্মদ রিজওয়ানদের বর্তমান রেটিং পয়েন্ট ৭৫। পাকিস্তানের এই পতনে কপাল খুলেছে শ্রীলঙ্কার; এক ধাপ এগিয়ে তারা এখন ছয় নম্বরে (রেটিং ৮৬)। এছাড়া এক ধাপ পিছিয়ে ৯ নম্বরে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ (রেটিং ৬৮)।
টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দলগুলোর অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ১৩১ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এরপর দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছে দক্ষিণ আফ্রিকা (১১৯), ভারত (১০৪), ইংল্যান্ড (১০২) ও নিউজিল্যান্ড (১০১)। আর মাত্র ১০ রেটিং পয়েন্ট নিয়ে টেবিলের ১০ নম্বরে পড়ে আছে জিম্বাবুয়ে।
নিজেদের টেস্ট ইতিহাসের সেরা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
খেলা
২ মাস আগে
২০ মে (বুধবার), ২০২৬, ১ঃ৫৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Sakhawat
২ মাস আগেএ কেমন হেডলাইন? ভারতকে টপকে মানে কি? বাংলাদেশ কিভাবে ভারতকে টপকালো যেখানে ভারতের রেটিং পয়েন্ট ১০৪ এবং বাংলাদেশের ৭৮! একটু বুঝিয়ে বলবেন প্লিজ?
Md. Shahadat Hossain
২ মাস আগেআপনার মতো আমিও বিষয়টা জানতে ও বুঝতে চাই।