গাইবান্ধায় কুকুরের কামড়ে ৫ জন নিহতের ঘটনায় সংশ্লিষ্টদের গাফিলতি আছে কিনা, তা খতিয়ে দেখে জেলার সিভিল সার্জনকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ ইকবাল কবির ও এস এম সাইফুল ইসলামের বেঞ্চ এ নির্দেশ দেন।
আদালতে বিষয়টি নিয়ে রিট করেন আইনজীবী শাফিনুর ইসলাম। পরে সাংবাদিকদের রিটকারীর পক্ষের আইনজীবী বলেন, ‘গাইবান্ধার সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে ১৭ জন আহত হন। সরকারি হাসপাতালে ভ্যাকসিন না পেয়ে প্রাইভেটে টিকা নেন তারা। তারপরও এ ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। তাই গাইবান্ধার সিভিল সার্জনকে ঘটনা খতিয়ে দেখে ঈদের ছুটির পর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
আরও পড়ুন:
বাংলাদেশী সহ ৫৩ জন আটক
এর আগে ২২ এপ্রিল উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ী, কঞ্চিবাড়ী এবং পাশের ছাপরহাটী ইউনিয়নের কয়েকটি এলাকায় কুকুরের কামড়ে আহত হন তারা।
