ইরানের জন্য হরমুজের বিকল্প রাশিয়ার করিডোর

আল জাজিরার বিশ্লেষণ

ইরানের জন্য হরমুজের বিকল্প রাশিয়ার করিডোর

ফন্ট সাইজ:

হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ চলমান। কোনক্রমেই প্রণালিটি খুলতে সক্ষম না হওয়ায় ইরানের নৌ চলাচলে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র।

হরমুজ প্রণালি এবং অন্য সমুদ্রপথে ইরানের জাহাজ আটক করে যুক্তরাষ্ট্র। এই অবস্থায় ইরানের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে রাশিয়ার সাথে থাকা ইন্টারন্যাশনাল নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডোর (আইএনএসটিসি)। এই করিডোরের আওতায় রয়েছে জাহাজ চলাচল পথ, রেলপথ এবং সড়ক পথ। এই সব পথ ব্যবহার করে ইরান রাশিয়া থেকে প্রয়োজনীয় শস্য, যন্ত্রপাতি এবং শিল্পসামগ্রী আমদানি করতে সক্ষম।

থিঙ্ক মার্কেট এর বিশ্লেষক নাঈম আসলাম আল জাজিরাকে বলেন, করিডোরটির ফলে ইরান পশ্চিমা দেশগুলোর নিয়ন্ত্রিত সমুদ্রপথ এড়িয়ে বাণিজ্য করতে সক্ষম হচ্ছে। ফলে এই করিডোরকে বলা যায় ইরানের জন্য যুদ্ধকালীন লাইফলাইন।

তিনি আরো বলেন, কাস্পিয়ান সাগরের কাছে ভলগা নদীর ব-দ্বীপে অবস্থিত আস্ত্রাখান বন্দর এবং কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত মাখাচকালা বন্দর দুটি শস্য, ধাতু, কাঠ এবং পরিশোধিত পণ্যের আমদানি এবং রপ্তানির আকস্মিক বৃদ্ধি সামাল দিতে পুরোপুরি প্রস্তুত। ২০২৩ সালে মস্কো এই করিডোরটিতে অর্থায়ন করতে রাজি হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটিকে একটি মহৎ উদ্যোগ বলে আখ্যা দেন। তিনি বলেন, এর মাধ্যমে বিশ্বে বাণিজ্যে বৈচিত্র্য বাড়বে। তবে বিশ্লেষকরা বলছে, এই করিডোরটি সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘকালে হরমুজ প্রণালির বিকল্প নেই।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন